,

এবার ছাত্রদের ওপর ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক: বিএনপির আন্দোলনে সমর্থন দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আন্দোলনের আর কোনো উপায় না পেয়ে এখন ছাত্রদের ওপর ভর করেছে বিএনপি। এর আগে কোটা আন্দোলনে ভর করে কোনো লাভ হয়নি তাদের।’

বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘আগামী অধিবেশনেই সড়ক পরিবহন আইন পাস করার চেষ্টা করা হবে। সার্বিক বিষয় নিয়েই আইন করা হয়েছে। এতে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে বলে তিনি আশা করেন। আইনে কি আছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি ওয়েবসাইটে দেয়া আছে।’

তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে নিরাপদে ও নিয়ম কানুন মেনে সড়কে চলাচল করতে পারে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব আছে। তারা (ছাত্ররা) কানে ফোন দিয়ে যখন রাস্তা পার হয় তখন তাদের খেয়াল থাকে না যে গাড়ি আসছে।

মন্ত্রীদের আশ্বাসের পরও এখনো শিক্ষার্থীরা রাস্তা থেকে উঠছে না কেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সব দাবির সমাধান সড়ক পরিবহন আইনে আছে। এই আইনটা পাশ হলে ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হলে রাস্তায় পাখির মতো মানুষ মরার প্রবণতার উপর নিয়ন্ত্রণ আরোপ হবে। কঠিন আইন হলে সবাই সতর্ক হবে।

বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও আইনী জটিলতা সম্পর্কে মন্ত্রী বলেন, আইনটা করা হবে বাস্তবায়নের জন্য। এসব বিষয় নিয়ে মন্ত্রীসভায় কথা হবে। আইন যদি সড়ক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে না পারে তাহলে সে আইনের তো প্রয়োজন নেই।

মালিকরা অধিক টাকা জমা নেয় বলে চালকদের এই রেষারেষি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়গুলোও পরবর্তী কেবিনেট মিটিং এ আলাপ করা হবে।

শিক্ষার্থীরা রাস্তায় লাইসেন্স চেকসহ জনসচেতনতায় যেসব কাজ করছে. আইনের কারণে এসব বাদ পড়ে ছিল নাকি এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমিই বাংলাদেশে এসব আগে করে দেখিয়েছি। আমিই এসব শুরু করেছিলাম। সূত্র: সারাবাংলা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর