,

ক্যামেরা দেখে রণবীরের হাত ছেড়ে দিলেন দীপিকা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: ‘সিম্বা’র শুটিং শুরু করেছেন রণবীর সিং। কিন্তু, তার মাঝেই ‘লেডিলাভ’কে সময় দিতে কোনও কসুর করছেন না পর্দার ‘খলজি’। আর সেই কারণেই শুটিংয়ের মাঝ পথেই বেশ কিছুটা ব্রেক নিয়ে দীপিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লেন রণবীর সিং।

বেশ কিছুদিন ধরেই কাধের ব্যথায় কাবু দীপিকা পাডুকন। ফলে, ‘পদ্মাবত’ এর পর কিছুদিন বিশ্রাম নিয়ে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন দিপ্পি। আর এরই মাঝে দীপিকার মন ভালো করতে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন রণবীর সিং। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওরল্যন্ডতে পাড়ি দেন রণবীর-দীপিকা।

ফ্লোরিডায় হাতে হাত রেখে রণবীর-দীপিকা যখন ঘুরতে শুরু করেন, তখন সেই মুহূর্ত ধরা পড়ে রণবীর-দীপিকার এক ভক্তের ক্যামেরায়। বিদেশে গিয়ে রণবীর, দীপিকা যেভাবে হাত ধরে ঘুরতে শুরু করেন, তা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন তাদের ভক্তরা।

এদিকে রিপোর্ট বলছে, চলতি বছরের নভেম্বরে সাতপাকে বাঁধা পড়বেন রণবীর সিং এবং দীপিকা পাডুকান। ১০ নভেম্বরই তাদের বিয়ে হওয়ার কথা। ইতালির লেক কোমোতেই বসবে ‘দিপবীরের’ বিয়ের আসর। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ১০ নভেম্বরই বিয়ের পিঁড়িতে বসবেন বলিউডের অন্যতম সেরা জুটি। চলতি বছর ইংরেজি নববর্ষের সময় মালদ্বীপে পাড়ি দেন রণবীর-দীপিকা।

শোনা যায়, দীপিকার জন্মদিন উপলক্ষেই দ্বীপরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন রণবীররা। আর সেখানেই গিয়েই দিপ্পিকে বিয়ের প্রস্তাব দেন রণবীর সিং। আর মালদ্বীপে গিয়েই দু’জনের আংটি বদলও হয়ে যায় বলে শোনা যায়। যদিও নিজেদের সম্পর্ক বা বিয়ে কখনওই খোলাখুলি মন্তব্য করতে দেখা যায়নি রণবীর সিং এবং দীপিকা পাডুকনকে।

বর্তমানে পরিচালক রোহিত শেঠির ‘সিম্বা’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর সিং। করণ জহরের ধর্মা প্রোডাকশন এই সিনেমায় রণবীরের বিপরীতে কাস্ট করাচ্ছে সারা আলি খান-কে। বলিউডে পা রাখার সময়ই করণের ধর্মা প্রোডাকশনের নায়িকা হওয়া, সইফ-কন্যা সারার কাছে একটি বড় সুযোগ বলেও মনে করছে বলিউড।

তবে শুধু ‘সিম্বা’ নয়, সবেমাত্র ‘কেদারনাথ’ এর শুটিংও শেষ করেছেন সইফকন্যা। পরিচালক অভিষেক কাপুরের হাত ধরেই বলিউডে ডেবিউ করছেন সারা। এই সিনেমায় সারার বিপরীতে রয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

ভিডিও দেখতে ক্লিক করুন
https://www.instagram.com/p/Bl8l4Djluqg/?taken-by=deepikapadukone_slay

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর