,

বৃষ্টি অপেক্ষা করে শিক্ষার্থীদের দখলে রাজপথ

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা এলাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের জেরে বৃহস্পতিবারও (২ আগস্ট) বৃষ্টি অপেক্ষা করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। ব্যানার ফেস্টুন হাতে থাকা শিক্ষার্থীদের শ্লোগানে মুখর হয়ে উঠেছে রাজপথ।

সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিতে শুরু করে শিক্ষার্থীরা। এরই মধ্যে রাজধানীর হাউজ বিল্ডিং, কলেজ গেট, আসাদ গেট, শাহবাগ, মালিবাগ, মহাখালি, মতিঝিল, রামপুরা, মিরপুর ও শান্তি নগর এলাকায় রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা বাঁচতে চাই এবং বিচার চাই। আমরা এর থেকে বেশি কিছুই চাই না।

রাজধানীর মৌচাক এলাকায় অবস্থান নেয়ার পর শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেয় পুলিশ। আজো গণপরিবহনের চালকদের লাইসেন্স চেক করতে দেখা যায় শিক্ষার্থীদের।

এদিকে ভাঙচুর এবং বিআরটিএর অভিযানের ভয়ে আজও সকাল থেকে রাজধানীতে বাস চলাচল কমে গেছে। ঢাকার প্রত্যকটি রুটে বেশিরভাগ বাস চলাচল করছে না। ফলে সকালে গন্তব্যের উদ্দেশে যারা বের হয়েছেন, তাদের পোহাতে হচ্ছে ভোগান্তি।

মিরপুর-মতিঝিল, মোহাম্মদপুর-সায়েদাবাদ, উত্তরা-মতিঝিল রুটে চলাচলকারী নিয়মিত বাসগুলো সড়কে প্রায় দেখাই যায়নি। সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, রোকেয়া সরণি, প্রগতি সরণি, এয়ারপোর্ট রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউ প্রায় ফাঁকা। কয়েকটি বাস চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় সংখ্যায় অত্যন্ত নগণ্য। সূত্র: পূর্বপশ্চিম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর