,

বর্ষায় শর্ষে কলিজা ও ভুনা খিচুড়ি

news-image

লাইফস্টাইল ডেস্ক : চলছে এখন বর্ষার মৌসুম। আর সামনেই কোরবানির ঈদ। এই দুইটি সময়েই খিচুরি আর গরুর মাংসের নানা খাবার খেতে ভারী মজা। জেনে নিন ঝরঝরে ভুনা খিচুরি ও শর্ষে দিয়ে গরুর কলিজার রেসিপি।

শর্ষে কলিজা কারির জন্য উপকরণ
গরুর কলিজা ১/২ কেজি, পেঁয়াজ কুঁচি ১কাপ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ করে, মরিচ গুড়ো ২ চা চামচ, হলুদ গুড়ো ১ চা চামচ, টালা জিরা ও ধনে গুড়ো ১ চা চামচ করে, জায়ফল গুড়ো ১/৪ চা চামচ, তেজপাতা ২ , এলাচ ৪-৫ পিস , দারচিনি ৩ টি, লবঙ্গ ২ টি করে, সরিষার তেল ১/৪ কাপ, তেল ১/৪ কাপ, সরিষা বাটা ২ টেবিল চামচ (২ পিস কাঁচামরিচ মিশিয়ে বেটে নিন)

অন্যান্য
কাঁচা মরিচ আস্ত ৪ টি, পেঁয়াজ বেরেস্তা ১/৪ কাপ, রসুন কোয়া ৬ টি, ঘি ২ টেবিল চামচ, আস্ত জিরা ১ চা চামচ।

প্রণালী
কলিজা ছোট টুকরো করে ভাল করে ধুয়ে নিন। একটি পাত্রে ৩ কাপ পানি, ১ টেবিল চামচ লবণ ও ১ টেবিল চামচ সিরকা দিয়ে চুলাতে দিন। ফুটতে শুরু করলে কলিজা দিয়ে ২ মিনিট রাখুন। ২ মিনিট পর চুলা থেকে নামিয়ে পানি ফেলে কলিজা টুকরোগুলো ভাল করে ধুয়ে নিন।

কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ও সব আস্ত গরম মশলা দিন। পেঁয়াজ নরম হলে সব বাটা মশলা ও ১/২ কাপ পানি দিন। সব গুড়ো মশলা দিন। মশলা কষানো হলে কলিজা দিয়ে ভাল করে মিশান। অল্প আচে ৫-৭ মিনিট ঢেকে রাখুন।

তারপর ১/২ কাপ পানি দিয়ে আরো ৪-৫ মিনিট কষিয়ে নিন। এখন ১ কাপ পানি দিয়ে কলিজা ঢেকে অল্প আচে ১০ মিনিটের মত রান্না করুন। এখন বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে মিশিয়ে ২ মিনিট দমে রাখুন।

অন্য প্যানে ঘি দিয়ে রসুন ও আস্ত জিরা দিয়ে অল্প ভেজে কলিজাতে দিয়ে মিশিয়ে নিন। ২ মিনিট ঢেকে রেখে চুলা থেকে নামিয়ে নিন।

ঝরঝরে ভুনা খিচুড়ির উপকরণ
পোলাউ/ বাসমতী চাল ৩ কাপ (বাসমতী হলে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন),মুগ ডাল দেড় কাপ (ডাল তাওয়াতে টেলে নিয়ে ধুয়ে পানি ঝড়িয়ে নিন), সরিষা তেল ১/২ কাপ ও ঘি ২ টেবিল চামচ পেঁয়াজ কুঁচি ১/২কাপ, আস্ত শুকনো মরিচ ৩পিস, এলাচ ৫-৬, দারচিনি ৩ টুকরা, তেজপাতা ১ টি, মরিচ গুড়ো ১ চা চামচ, হলুদ গুড়ো ১/২ চা চামচ, ভাজা জিরা গুড়ো ১/২ চা চামচ, রসুন ও আদা বাটা ১ চামচ, লবণ পরিমান মত, কাঁচামরিচ ৫ টি, পানি ফুটানো ৯ কাপ।

প্রণালী
হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ , আস্ত মরিচ ও গোটা গরম মশলা দিন। পেঁয়াজ সোনালি হলে আদা রসুন, হলুদ মরিচ, জিরা দিন। হাল্কা ভেজে মাছের ঝোল দিন। এখন ডাল ও চাল দিয়ে মশলার সাথে ভাল করে মিশিয়ে ২ মিনিট ভাজুন।

গরম পানি দিন। কাঁচামরিচ, লবণ দিয়ে নাড়ুন। চাল ফুটে পানির সমান সমান হয়ে গেলে নেড়ে , লবণ চেক করে ঢেকে দিন। ঢেকে অল্প আচে দমে রাখুন। ঢাকনা দেয়ার ২০ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিন। ঢাকনা দেয়ার পরে ঢাকনা খুলবেন না এবং খিচুড়ি নাড়বেন না। ঝরঝরা হওয়ার জন্য এটি খুব জরুরী। ঢাকনা খুলে ঘি ছিটিয়ে নেড়ে দিন ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী