,

এগুলো কী হচ্ছে? প্রশ্ন সোহেল তাজের

news-image

অনলাইন ডেস্ক: বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। বুধবার রাতে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন তিনি। তাতে লিখেছেন, ‘এগুলো কী হচ্ছে?’

সোহেল তাজের পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন স্কুলছাত্রীকে লাঠি হাতে ধাওয়া করছে পুলিশ। এরমধ্যে এক ছাত্রীকে মারতে লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছেন একজন পুলিশ।

আরেকটিতে দেখা গেছে, এক স্কুলছাত্রের কলার চেপে ধরে তাকে শাসাচ্ছেন অপর এক পুলিশ কর্মকর্তা। আর তৃতীয় ছবিটিতে দেখা যাচ্ছে, এক শিশুর গলা চেপে ধরেছেন পুলিশের আরেকজন কর্মকর্তা।

২৯ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একই কলেজের ছাত্রী দিয়া খানম প্রাণ হারান। এ ঘটনার বিচার দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। কিন্তু স্কুলছাত্রদের আন্দোলনে পুলিশের আক্রমণাত্মক ভূমিকা নিয়ে সমালোচনা ঝড় উঠে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর