,

রাজপথ থেকে ‘বাস উধাও’

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে চলছে অঘোষিত ‘বাস ধর্মঘট’। বৃহস্পতিবার সকাল থেকে রাজপথে গণপরিবহনের দেখা নেই বললেই চলে। সকালে অফিসগামী যাত্রীদের অনেকে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হয়েছে।

রাজধানীর ভেতরে চলাচলকারী বাসের বেশির ভাগই আজ রাস্তায় নামেনি। মিরপুর-মতিঝিল, মোহাম্মদপুর-সায়েদাবাদ, উত্তরা-মতিঝিল রুটে নিয়মিত চলাচলকারী বাসগুলো সড়কে প্রায় দেখাই যায়নি। সকাল ১০টার দিকে ফার্মগেট, শাহবাগ, সাইন্স ল্যাব মোড় ও মিরপুর রোড ঘুরে দেখা যায় কোনও ধরনের বাস চলাচল করছে না।

এছাড়া রোকেয়া সরণি, প্রগতি সরণি, এয়ারপোর্ট রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউও ছিলো ফাঁকা। কয়েকটি বাস চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় সংখ্যায় অত্যন্ত কম। এতে সড়কের বিভিন্ন স্থানে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

তবে ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা আছে। অনেকটা ফাঁকা রাস্তায় রিকশাও চলছে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে কোনও বাস রাস্তায় নামানো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর