,

সড়কে গাড়ি নামাতে অনুরোধ করেছি: সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবহন মালিক-শ্রমিকরা আতঙ্কে রাস্তায় গাড়ি নামাননি। তারা ভাবছে গাড়ি নামালে গাড়ি ভেঙে ফেলবে, পুড়িয়ে ফেলবে- এই আতঙ্কে গাড়ি নামাচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয়েছে গাড়ি নামানোর জন্য বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং বিভিন্ন দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীসহ দেশজুড়ে পরিবহন মালিক-শ্রমিকদের অলিখিত ধর্মঘট প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে তো পরিস্থিতি ওরকম নেই। শিক্ষার্থীদের অবরোধ ওরকম নেই। সেজন্য আমরা মালিক-শ্রমিকদের অনুরোধ করেছি রাস্তায় গাড়ি নামানোর জন্য, দেখা যাক তারা কী করে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উত্থাপিত ৯ দফা দাবি প্রসঙ্গে কাদের বলেন, তারা যে দাবি দিয়েছে, সব সমাধান হয়ে যাবে প্রস্তাবিত পরিবহন আইন সংসদে পাস হলে। আইনের খসড়া আগামী মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হবে। এরপর সংসদে পাস হবে। আইন পাস হওয়ার পর বাস্তবায়ন যখন হবে, তখন সব সমস্যারই সমাধান হবে, তাদের দাবি পূরণ হয়ে যাবে। এই আইন বাস্তবায়ন হলে রাস্তায় মাছির মতো পাখির মতো যে মানুষ মারা যায়, এটা আর থাকবে না, সবাই সতর্ক হয়ে যাবে।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপির পক্ষ থেকে পদত্যাগের দাবি প্রসঙ্গে কাদের বলেন, বিএনপির নেতাদের আর এখন অন্য কোনো উপায় নেই। তারা কোটা আন্দোলনকারীদের ওপর ভর করবে, শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করবে। তাদের সাহস, ক্ষমতা ও সক্ষমতা কোনোটাই নেই।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর