,

লাইসেন্স না পেয়ে পুলিশের গাড়ি আটকে দেয়ার সেই ছবি ভাইরাল (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক: বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করতে দেখা গেছে ছোট ছেলে-মেয়েদের। এরই ধারাবাহিতকায় বুধবার লাইসেন্স না থাকায় তাদের হাতে পুলিশের গাড়িও আটকে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। যে ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, ধানমণ্ডিতে হারুণ আই হসপিটালের সামন দিয়ে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের একটি গাড়ি অতিক্রম করছিল। ডিউটিরত পুলিশদের জন্য খাবার নিয়ে যাচ্ছিল ওই গাড়িটি। কলেজ ইউনিফর্ম পরা কিশোররা গাড়িটি আটকে লাইসেন্স দেখতে চায়। কিন্তু চালক দেখাতে না পারায় গাড়িটি আটকে দেয় শিক্ষার্থীরা। পরে বাড়তি পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে ওই গাড়িটি ছাড়িয়ে নিয়ে যায়।

যদিও গাড়ির চালক পুলিশ কনস্টেবল অরবিন্দ সমাদ্দার সাংবাদিকদের কাছে বলেন, আমরা সরকারি চাকরি করি। লাইসেন্স না দেখে তো আর চাকরি দেয়নি। কাগজ অফিসে রয়েছে বলেও তিনি জানান।

এদিকে, ফেসবুকে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, লাইসেন্স না থাকায় এক পুলিশ সদস্যের মোটরসাইকেল আটকে দিয়েছে শিক্ষার্থীরা।

নিরাপদ সড়কের দাবিতে বুধবারও রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা লাইসেন্স দেখাতে না পারলে চালকদের কাছ থেকে চাবি রেখে দেয়। ফলে রাস্তার ওপর সে সব গাড়ি পড়ে থাকতে দেখা যায়। পরে অনেককেই গাড়ির চাবি ফেরত পাওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে কাকুতি মিনতি করতে দেখা যায়।

https://youtu.be/txYrGPIHRg4

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর