,

যুদ্ধাপরাধী আব্দুল কুদ্দুসের ৬ মাসের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত নোয়াখালীর সুধারামের আব্দুল কুদ্দুসকে ছয় মাসের জামিন দিয়েছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এটাই প্রথম কোনো মানবতাবিরোধী অপরাধীর জামিন সর্বোচ্চ আদালতের।

এর আগে ক্যান্সারে আক্রান্ত আব্দুল কুদ্দুসের জামিন আবেদনের ওপর শুনানি শেষে গত ২৯ জুলাই রোববার আব্দুল কুদ্দুসকে কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে আজ বৃহস্পতিবারের মধ্যে হাসপাতালটির সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের আব্দুল কুদ্দুসের অসুস্থতার বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। আজ সেই প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

আদালতে আব্দুল কুদ্দুসের পক্ষে ছিলেন- অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট তাজুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন-অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ বিষয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আব্দুল কুদ্দুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন- এই সংক্রান্ত বঙ্গবন্ধু হাসপাতালের চিকিৎসকের প্রতিবেদন দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত তার ছয় মাসের জামিন দিয়েছেন।

গত ১৩ মার্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে আমির আলী, মো. জয়নাল আবদিন ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুরের মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়। একই মামলায় অপর আসামি মো. আব্দুল কুদ্দুসকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর