,

ঢাকা থেকে আন্তজেলা সড়কপথে বাস বন্ধ করেছেন শ্রমিকেরা

news-image

ঢাকা থেকে আন্তজেলা পথে আজ বৃহস্পতিবার সকাল থেকে কোনো বাস চলছে না। গাবতলী বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ করে বাস ভাঙচুরের প্রতিবাদ ও বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তাঁরা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে কোনো বাস ছাড়া হচ্ছে না।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার আন্তজেলা বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে আজ সকালে কোনো বাস ছেড়ে যায়নি। আবার কোনো বাস এসব টার্মিনালে আসেনি। এতে ঢাকা থেকে প্রায় সব সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

দক্ষিণবঙ্গগামী সাতক্ষীরা এক্সপ্রেসের ব্যবস্থাপক বোরহান আহমেদ জানান, নিরাপত্তাহীনতার কারণে কোনো বাস ছাড়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

বাস চলাচল বন্ধ থাকার তথ্যের সত্যতা নিশ্চিত করে গাবতলীর ট্রাফিক সার্জেন্ট সোহেল রানা বলেন, বাস চলছে না। শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, যানবাহনের নিরাপত্তা শঙ্কায় মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল পথের বাসগুলো ঢাকা ছেড়ে যায়নি। এ ছাড়া ঢাকামুখী বাস চলাচলও বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর