,

মেয়ে প্লেনে চালকের আসনে, যাত্রীসেবায় মা

news-image

ডেস্ক রিপোর্ট : মেয়েকে নিয়ে মায়ের এক স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্ন তো কত ধরনেরই থাকে। সব কি আর পূরণ হয়? অবশ্য বিমানবালা পূজা সেদিক থেকে ভাগ্যবতী। মেয়েকে নিয়ে তাঁর একটি স্বপ্ন পূর্ণ হয়েছে। পূজা চেয়েছিলেন, বিমানবালা হিসেবে তাঁর শেষ ফ্লাইটে যেন উড়োজাহাজের চালকের আসনে থাকে মেয়ে আশ্রিতা। ঠিক তাই হয়েছে!

বিবিসির খবরে বলা হয়েছে, পূজা প্রায় ৩৮ বছর ধরে এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু হিসেবে কাজ করছেন। সম্প্রতি ছিল বিমানবালা হিসেবে তাঁর কর্মজীবনের শেষ ফ্লাইট। তাঁর স্বপ্ন ছিল, শেষ ফ্লাইটে চালক হিসেবে পাবেন নিজের মেয়েকে।

পূজার মেয়ের নাম আশ্রিতা চিনচানকার। তিনি বিবিসিকে বলেন, ‘আমি খুবই খুশি। খুশি কারণ, মানুষ আবেগের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারে বলে।’ আশ্রিতা প্রথমে এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘এমন একটি ফ্লাইট চালাতে পেরে খুব সুখী ও সম্মানিত বোধ করছি। কারণ আমাকে পাইলট বানানো মায়ের স্বপ্ন ছিল এবং এয়ার ইন্ডিয়ায় নিজের শেষ ফ্লাইটে চালকের আসনে আমাকে দেখতে চেয়েছিলেন তিনি। ৩৮ বছর সেবা দেওয়ার পর তিনি অবসর নিচ্ছেন। আমি এখন তাঁর উত্তরসূরি হচ্ছি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত সোমবার এই টুইট করেন আশ্রিতা। কিছুক্ষণের মধ্যেই এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রায় হাজার পাঁচেক লাইক পড়েছে এই পোস্টে। রিটুইট হয়েছে ৬৫০ বার।

এদিকে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিওচিত্রও পোস্ট করেছেন আশ্রিতা। তাতে দেখা গেছে, শেষ ফ্লাইটে যাত্রী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তাঁর মা পূজা। অন্যদিকে এ ঘটনায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষও পূজার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
সূত্র : প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর