,

‘গোল্ডেন ব্লাড’ আছে বিশ্বে মাত্র ৪৩ জনের শরীরে

news-image

ডেস্ক রিপোর্ট : বিশ্বে বর্তমান জনসংখ্যা ৭.৬ বিলিয়নের বেশি। এই জনসংখ্যার মধ্যে গত ৫৭ বছরে এমন ৪৩ জনকে পাওয়া গেছে যাদের শরীরে বিরল গ্রুপের রক্ত রয়েছে। এই রক্তের গ্রুপকে ‘গোল্ডেন ব্লাড’ নামে ডাকা হয়।

সাধারণত রক্তের সেলগুলোতে ৩৪২টি অ্যান্টিজেন থেকে। এই অ্যান্টিজেনগুলোর কম্বিনেশনই নির্ধারণ করে সেই রক্তের গ্রুপ কী হবে।
অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষের রক্তকে চার ভাগে ভাগ করা যায়। এগুলো হলো, ‘এ’, ‘বি’, ‘এবি’ ও ‘ও’। প্রত্যেকটি রক্তের গ্রুপ আবার দুই প্রকারে বিভক্ত ‘প্লাস’ এবং ‘মাইনাসে’। সেক্ষেত্রে মানুষের শরীরে মোট আট প্রকার রক্ত পাওয়া যায়, ‘এ+’, ‘এ-’, ‘বি+’, ‘বি-’, ‘ও+’, ‘ও-’, ‘এবি+’ ও ‘এবি-’।

বিভিন্ন রক্তের গ্রুপ ১৯৬১ সালে নতুন একটি গ্রুপের সন্ধান পাওয়া যায়, সেই রক্তের আরএইচ সিস্টেমে ৬১ অ্যান্টিজেনের অস্তিত্ব ছিল না। সেই রক্তের নাম দেওয়া হয় ‘আরএইচ-নাল’। বিশ্বে মাত্র ৪৩ জন মানুষ আছেন যাদের শরীরে এই রক্তের দেখা পাওয়া গেছে। যাদের মধ্যে নিয়মিত রক্ত দান করেন ৯ জন। এই ধরনের রক্ত বিরল হওয়ার কারণে এই গ্রুপটির নাম দেওয়া হয়েছে ‘গোল্ডেন ব্লাড’।
হেলথ২৪ এর এক প্রতিবেদনে গোল্ডেন ব্লাডের তথ্য তুলে ধরা হয়েছে।

জানা গেছে, গোল্ডেন ব্লাডের অধিকারীরা যেকোনো গ্রুপের মানুষকে রক্ত দিতে পারেন। কিন্তু এই গ্রুপের মানুষকে সবাই রক্ত দিতে পারেন না। চিকিৎসকদের মতে, বিরল এই ব্লাড গ্রুপের মানুষদের সাবধানে জীবন যাপন করা প্রয়োজন। সূত্র : প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস