,

দুই যুগ কেটে গেল ভালোবাসার বন্ধনে

news-image

বিনোদন ডেস্ক।। ১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চলচ্চিত্রের অন্যতম সফল জুটি এবং সুখী তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। দেখতে দেখতে আজ তারা বিবাহিত জীবনের দুই যুগে পদার্পণ করছেন। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান মুজিব পরিচালিত ‘আত্ম অহংকার’ সিনেমার একটি গানে ওমর সানী মৌসুমীর উদ্দেশে বলেছিলেন, ‘আমার একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা, আমি তোমার কাছে আসব, আর তোমাকেই ভালোবাসব।’

গানের এ কথারই প্রমাণ দিয়েছিলেন ওমর সানী মৌসুমীকে ভালোবেসে বিয়ে করে আজ থেকে ২৩ বছর আগে। সুখে-দুঃখে ভালোবেসে দুজন দুজনার হয়ে দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২৩টি বছর পার করেছেন তারা দুজন। ২৩ বছর পেরিয়ে আজ তারা ২৪ বছরে পা রাখছেন। ওমর সানী-মৌসুমীর সুখের সংসার আলোকিত করে দুই সন্তানও এসেছে। একজন পুত্র ফারদিন ও অন্যজন কন্যা ফাইজা। মৌসুমী প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘মৌসুমী আমার জীবনের আলো, আমার সুখে-দুঃখে পথচলার সঙ্গী, এক কথায় মৌসুমীই আমার জীবনের সব।

আমার জীবনে নানা সময়ে নানা বিষয় নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও মৌসুমী তার জীবনে সব সময়ই সব ব্যাপারে বেশ ভালোভাবে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছে যা আমাকে অবাক করেছে, মুগ্ধ করেছে। সে একজন নায়িকা হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, সমাজসেবক হিসেবে একজন সফল মানুষ। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সুখে-দুঃখে বাকিটা জীবন পার করে দিতে পারি এ দোয়াই করি।’ মৌসুমী বলেন, ‘আমার জীবনে সানীর ভূমিকা কী এটা যদি অল্প কথায় বলতে হয় তা হলে খুব অবিচার করা হয়ে যায়।

তার পরও যদি বলি, বলতে হয় আমার সুন্দর এ জীবনের জন্য কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমার বাবা-মায়ের কাছে, তার পরই সানীর কাছে। আজকের বিশেষ এই দিনেই নয় আমৃত্যু যেন আমরা দুজন দুজনার হয়ে থাকতে পারি এই দোয়া চাই।’
উল্লেখ্য, এবারের ঈদে মৌসুমীকে দেখা যাবে শ্রাবণ চক্রবর্তী দিপুর নির্দেশনায় ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’ টেলিছবিতে। এর মধ্যে ওমর সানী-মৌসুমী কলকাতা থেকে ‘নোলক’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর