,

আফগানিস্তানে আত্মসমর্পণ করেছে ১৫০ দায়েশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন ১৫০ জনের বেশি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। এর আগে তারা সংঘর্ষে তালেবানের কাছে পরাজিত হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় এক আফগান কর্মকর্তা। খবর প্রেসটিভি।

স্থানীয় আফগান কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালের দিকে দায়েশের শক্ত ঘাঁটি দারজাব ও কুশ টেপাতে ১৫২ সন্ত্রাসী আত্মসমর্পণ করে।

সেনাবাহিনীর মুখপাত্র মুহাম্মাদ হানিফ রেজায়ি বলেন, এর আগেও উগ্র সন্ত্রাসীরা আত্মসমর্পণ করেছে কিন্তু এবারের আত্মসমর্পণের ঘটনার আলাদা গুরুত্ব রয়েছে। কারণ এবার দায়েশের নেতা ও তার সহকারীসহ দেড়শ’র বেশি সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে। এ ঘটনার মধ্যদিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলে দায়েশ অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল ফাকির মুহাম্মাদ জাওজানি বলেন, আত্মসমর্পণ করা সন্ত্রাসীদের মধ্যে হাবিবুর রহমান নামে দায়েশের একজন সিনিয়র নেতা রয়েছে। তালেবান গর্ব করে বলেছে, তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলকে দায়েশ মুক্ত করেছে।

উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশ থেকে জাতিগত দ্রুজ সম্প্রদায়ের ৩৬ জন নারী ও শিশুকে ধরে নিয়ে গেছে জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর