,

আজ দেশের সব স্কুল-কলেজ ছুটি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক: উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার দেশের সব স্কুল-কলেজ ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা বিকেলে জরুরি সভা করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেই। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্তু রাত ৮টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন আমাকে ফোন করে জানিয়েছেন, বর্তমানে উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মাউশি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে শনিবার থেকে যথারীতি খোলা থাকবে।

গত রোববার কুর্মিটোলা এলাকায় বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চারদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। যান চলাচল বন্ধ হয়ে জনজীবনে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়।

এর আগে দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় শিক্ষামন্ত্রী শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

সভায় শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সড়ক পরিবহনকে সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং দোষীদের গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ অব্যাহত আছে।

সভায় মন্ত্রী শোকার্ত কোমলমতি শিক্ষার্থীদেরকে শোক সংবরণ করে শান্ত থাকা ও ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষক, অভিভাবক ও অন্যান্য শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার জন্য ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর