,

দেশ ছাড়লেন তারা

news-image

এ ঈদেও শাকিব-বুবলী জুটির ছবির দেখা মিলবে। প্রেক্ষাগৃহে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় থাকছে ‘ক্যাপ্টেন খান’ ছবিটি। মূল অংশের শুটিং শেষ। আছে গানের দৃশ্যায়ন।গানের দৃশ্যায়নের জন্য একসঙ্গে থাইল্যান্ডে উড়াল দিলেন শাকিব খান-বুবলী। বুবলী জানান, ‘বেশ ভালোভাবেই এ ছবির কাজ এগিয়ে যাচ্ছে। এ সপ্তাহেই থাইল্যান্ডে এ ছবির দুটি গানের শুটিং হবে। থাইল্যান্ডের ব্যাংককে এর আগেও আমি অন্য ছবির গানের শুটিং করেছি।

আবারো যাওয়া হচ্ছে এবার। বেশ ভালো কিছু লোকেশনে পরিচালক ওয়াজেদ আলী সুমন গানগুলোর চিত্রায়ণ করবেন। আশা করি, গানের পাশাপাশি এ ছবিটিও দর্শক পছন্দ করবেন।’ছবির নায়ক শাকিব খান জানান, ‘‘দুটি গানের দৃশ্যায়ন শেষ হলেই ছবির কাজ শেষ হয়ে যাবে। আগস্টের প্রথম সপ্তাহে ব্যাংকক থেকে ফিরেই এ ছবিটি সেন্সরে জমা দেয়া হবে। ছবির শুটিং ও ডাবিং প্রায় একই সময়ে হয়েছে। আমার এ কাজটি দর্শক পছন্দ করবেন বলে আশা করছি।”

তিনি আরো জানান, “থাইল্যান্ডে শুটিংয়ের পাশপাশি কিছুটা অবসর সময়ও কাটাবো। দেশে এসে ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ সিনেমার শুটিং করতে হবে। তার আগে সেখানে কিছুটা সময় কাটানোর ইচ্ছে আছে।’’‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ নামে নতুন ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন। প্রযোজনা করবে শাপলা মিডিয়া। গত ঈদে মুক্তি পেয়েছিল এই প্রতিষ্ঠানের প্রযোজনায় ও উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি।এবারের ঈদে আসছে ‘ক্যাপ্টেন খান’। এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ও মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর