,

মহাসড়কে বেপরোয়া গাড়ি; টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে জেলা প্রশাসন, র‌্যাব ও বিআরটিএ’র উদ্যোগে মহাসড়কে বেপরোয়া গাড়ী চলাচল ও ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে উত্তরবঙ্গ থেকে ঢাকাগ্রামী ১৭টি যাত্রীবাহী বাস চালকদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আলাদত।

আজ বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায় এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন বলেন, প্রধানমন্ত্রী’র কার্যালয়ের নির্দেশে আজকের এই ভ্রাম্যমাণ আলাদত পরিচালনা করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকাগ্রামী বেপরোয়া গাড়ি চালনা ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ১৭টি যাত্রীবাহী বাস চালকদের ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে হানিফ ও শ্যামলী পরিবহনের কোন কাগজপত্র ছিলো না।

তিনি আরো বলেন, বেপরোয়া গাড়ি চলাচল থেকে গাড়ি চালকদের বিরত রাখা, অপ্রাপ্ত বয়স্ক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, চালকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল করাসহ সকলকের মাঝে সচেতনতা বৃদ্ধি করতেই আজকের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে ভবিষৎষতেও এ ভ্রাম্যমাণ আলাদত অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিআরটিএ মোটরযান পরিদর্শক মুহাম্মদ অহিদুর রহমান, টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ডিএডি ফারুক আলমসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর