,

আসামে নাগরিক তালিকায় বাংলাদেশের উদ্বেগের কিছু নেই

news-image

অনলাইন ডেস্ক : ভারতের আসাম রাজ্যে নাগরিক তালিকা নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখছেন না ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বুধবার বিকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জেষ্ঠ্য সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি বলেন, নাগরিক তালিকা (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস, সংক্ষেপে এনআরসি) একটি প্রক্রিয়া। এনআরসিতে যে ৪০ লাখ লোক বাদ পড়েছে তাদের তথ্য-উপাত্ত এখনও যাচাই করা শেষ হয়নি।

ভারতীয় হাইকমিশনার বলেন, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ইতিমধ্যে বলেছেন যে এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিনিও মনে করেন, আসামে এনআরসির কোনো প্রভাব বাংলাদেশে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কে পড়বে না।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত সরকার এনআরসি প্রকাশের আগেই আসাম রাজ্য সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার এবং কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে। আসামের মূখ্যমন্ত্রীও স্পষ্ট বলেছেন যে, এনআরসিতে বাদ পড়া ব্যক্তিদের বিদেশি হিসেবে গণ্য করা হবে না।

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, আসামে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এনআরসি প্রণয়ন কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয়। ভারতের কেন্দ্রীয় সরকার বা আসাম রাজ্যের সরকারের সিদ্ধান্তে নয়; আদালতের নির্দেশে এনআরসি প্রণয়ন করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর