,

নারায়ণগঞ্জে সেই মডেলের বন্ধুর হৃদরোগে রহস্যজনক মৃত্যু

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে মডেল ও অভিনেত্রী মাহমুদা আক্তার লাশ উদ্ধারের পর এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা আক্কাস আলী বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতজনদের আসামি করা হয়েছে।

এদিকে মামলার পর মাহমুদার বন্ধু হিসেবে পরিচিত সাগর ইসলাম বাপ্পী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মাহমুদার মৃত্যুর পেছনে তার কোনো সম্পৃক্ততা ছিল কী না সেটা এখন খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তাঁকেই সন্দেহ করা হচ্ছে।

ওই বন্ধুর নাম সাগর ইসলাম বাপ্পী। সে মুন্সিগঞ্জ জেলার নগর কসবা কুটিবাড়ি এলাকার জহিরুল ইসলামের ছেলে। কয়েক বছর আগে মডেল মাহমুদার সঙ্গে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে টপটেন নামক কাপড় ও সংশ্লিষ্ট বিক্রির চেইন শপে চাকরি করতো।

মামলা তদন্তকারী অফিসার নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই আবুল কালাম আজাদ জানান, মাহমুদা আক্তারের প্রথম স্বামী হাফিজুর রহমানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর টপ টেনে চাকরির সুবাধে মাহমুদার সঙ্গে পরিচয় হয় সাগর ইসলাম বাপ্পীর সাথে। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। পরে দুই জনে মিলে গোগনগর আলামিন নগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিন তলার ভবনের নিচ তলার ফ্ল্যাট বাসা নেয় তারা। মাঝে মধ্যে তারা সেখানে গিয়ে থাকতেন। কিন্তু সাগর ইসলাম বাপ্পী আগের সংসার ছিল। বেশি সময় দিতে পারত না। এ নিয়ে দুজনের একটু বাকবিতন্ডা হতো। এ রাগে ক্ষোভে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ হত্যার বিষয় আরো গভীর ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, ৩১ জুলাই মঙ্গলবার রাতে অভিযানের সময়ে বাপ্পী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবার ও এলাকাবাসিদের সাথে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে।

গত ৩০ জুলাই রাতে গোগনগর আলামিন নগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিন তলার ভবনের নিচ তলার ফ্ল্যাট বাসা পচন ধরা মডেল কন্যা মাহমুদা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহমুদা আক্তার শহরের দেওভোগ নাগবাড়ি এলাকার আক্কাস আলীর মেয়ে। মাহমুদার মা সুফিয়া বেগম জানান, মাহমুদার আগে একটি বিয়ে হয়। বছরখানেক আগে স্বামী হাফিজুর রহমানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে। মাহমুদার আগের সংসারে রিয়ানা রহমান জারা নামের ৪ বছরের এক মেয়ে সন্তান আছে। দুই মাস আগে মাহমুদা জানান বাপ্পী নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছে। তখন থেকেই সে আলাদা বাসা ভাড়া নিয়ে গোগনগরে চলে যায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর