,

বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানটির সবাই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে।

দেশিটির দুরাঙ্গো প্রদেশের এ দুর্ঘটনায় ১০৩ আরোহীর সবাই বেঁচে আছেন; তবে ৯৭জন আহত হয়েছেন।

বিবিসি জানায়, অ্যারোমেক্সিকো ফ্লাইটটি মঙ্গলবার গুয়াদুলুপ ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানী মেক্সিকো সিটির উদ্দেশে রওনা দেয়। ১০ কিলোমিটার যাওয়ার পরই এটি বিধ্বস্ত হয়।

দুরাঙ্গো প্রদেশের গভর্নর রোসাস আইসপুরো বলেন, প্রচণ্ড বাতাসে দোল খেয়ে আচমকা ছিঁটকে পড়ে বিমানটি। প্রথমে এর বাম পাখা মাটিতে পড়ে, এরপর ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। এসময় বিমানটিতে আগুন ধরে যায়।

স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আগুন ধরার আগেই যাত্রীরা বিমান থেকে হেঁটে বের হয়ে আসেন।

প্রাথমিক পর্যায়ে ৯৭ জন যাত্রী ও চারজন ক্রু’র কথা জানা গেলেও গভর্নর রোসাস জানিয়েছেন, দুই শিশুসহ বিমানটিতে মোট ১০৩ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনায় যে দুইজন গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে বিমানটির একজন পাইলটও রয়েছেন। আহতদের মধ্যে একজন তরুণীর শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গেছে আগুনে।

কর্মকর্তারা জানিয়েছেন, আহত অন্যদের অবস্থা গুরুতর নয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর