,

সিলেটে স্থগিত দুই কেন্দ্রের ভোট ১১ আগষ্ট

news-image

অনলাইন ডেস্ক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রের ভোট আগামী ১১ আগষ্ট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের উপ-সচিব ফরহাদ হোসেন বুধবার এতথ্য জানান।

তিনি বলেছেন, ইতোমধ্যে তারিখ নির্ধারণ করে সিলেটের রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা পাঠানো হয়েছে।

সিলেট সিটিতে নির্বাচনের পর গত সোমবার রাতে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফল ঘোষণা করা হয় এতে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ৪ হাজার ৬২৬ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের বদর উদ্দীন আহমদ কামরানের চেয়ে এগিয়ে আছেন।

স্থগিত থাকা গাজী বোরহান উদ্দিন মাদ্রাসা (১১৬ নং কেন্দ্র) ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪ নং কেন্দ্র) কেন্দ্রে মোট ভোট রয়েছে ৪৭৮৭টি। অর্থাৎ দুই প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে ১৬১টি ভোট বেশি রয়েছে স্থগিত কেন্দ্র দুটিতে। ফলে নিয়ম অনুযায়ী ওই দুই কেন্দ্রের ভোটারদের আবার ভোট দিতে হবে। আর এই ভোটেই পরবর্তী মেয়র নির্ধারিত হবেন।

কামরানকে জিততে হলে ৪৮৮৭ জন ভোটারের মধ্যে কমপক্ষে ৪৭২৬ জনকে ভোট কেন্দ্রে নিতে হবে এবং তাদের সবার ভোট নৌকায় পড়তে হবে। এই ভোটের একটি বাতিল হলেও চলবে না।

৪৭২৬টি ভোটের চেয়ে একটি কম পড়লে কিংবা কোনো ভোট আরিফুলের ধানের শীষে পড়লেই কামরানের সম্ভাবনা শেষ হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর