,

আমার প্রেমিকই ধর্ষক

news-image

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় প্রেমিক রুবেল হোসেনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল উপজেলার মাদাই গ্রামের আফসার আলীর ছেলে। বুধবার দুপুরে রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগীর মা।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাদাই গ্রামের আফসার আলীর ছেলে রুবেলের সঙ্গে সপ্তম শ্রেণির ওই ছাত্রীর মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।গত শুক্রবার ছাত্রীকে বগুড়ার মহাস্থানগড়ে ঘুরতে নিয়ে যায় প্রেমিক রুবেল। সেখানে একটি নির্জন স্থানে স্কুলছাত্রীকে ধর্ষণ করে রুবেল। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে তাড়িয়ে দেয়া হয়। স্কুলছাত্রীটি বাসায় এসে অসুস্থ হয়ে পড়লে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে।

পরে তার মা স্কুলছাত্রীকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তার অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।স্কুলছাত্রী জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে ধর্ষণ করেছে রুবেল। আমার প্রেমিকই ধর্ষক। আমি তার বিচার চাই।কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর