,

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন আর নেই

news-image

অনলাইন ডেস্ক : ইংরেজি দৈনিক ‘ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে’র সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন আর নেই।

বুধবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি…রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং বন্ধু ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রধান প্রতিবেদকের দায়িত্বে থাকা সিদ্দিক ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মোয়াজ্জেম হোসেন গত কয়েক সপ্তাহ ধরে স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স লিমিটেডের (আইপিএলে) মালিকানাধীন সংবাদপত্র ‘ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে’র প্রকাশকের দায়িত্বেও ছিলেন মোয়াজ্জেম হোসেন। তিনি আইপিএলের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন।

প্রবীণ এই সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে ১৯৬৭ সালে স্নাতক এবং ১৯৬৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ‘বাংলাদেশ অবজারভারে’ প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ‘দ্য নিউ নেশন’, ‘ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ’ (ইউএনবি), ‘দ্য ঢাকা কুরিয়ার’ ও ‘দ্য ডেইলি স্টারে’ কাজ করেন।

তিনি ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত ‘প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে’র (পিআইবি) ব্যবস্থাপনা বোর্ডের সদস্য এবং ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত জাতীয় সংবাদ সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

১৯৯২ সালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠালগ্নে সংগঠনটির সভাপতির দায়িত্বও পালন করেন মোয়াজ্জেম হোসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর