,

একসঙ্গে এত কবর খুঁড়তে হবে কল্পনাও করিনি

news-image

চল্লিশ বছর ধরে কবর খুঁড়ে আসছি। একসঙ্গে এত কবর খুঁড়তে হবে তা কোনোদিন কল্পনাও করিনি। গ্রামে এত কবর খোঁড়ার লোকও নেই। আশপাশের এলাকা থেকে ২০-২৫ জন মানুষের সহযোগিতায় কবর খুঁড়তে হয়েছে।বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই কবরস্থানে পাশাপাশি আটটি কবর খোঁড়ার কাজে সম্পৃক্ত বৃদ্ধ ওমর সেখ (৬৮) অশ্রুসজল চোখে কথাগুলো বলছিলেন।

মুলিবাড়ি গ্রামের খোকন শেখ, বাঐতারার আব্দুল মোমিন ও কাদাইয়ের আনোয়ার হোসেন বলেন, জীবনে অনেক কবর খুঁড়েছি। অনেক অভিজ্ঞতাও আছে আমাদের। কিন্তু একসঙ্গে আটটি কবর খোঁড়ার অভিজ্ঞতা নেই। এবারই প্রথম।

তারা আরও বলেন, বুকে অনেক চাপা কষ্ট নিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কবরগুলো খুঁড়েছি। এই গ্রামে আমরা ৭-৮ জন কবর খোঁড়ার কাজ করি। আমাদের পক্ষে এত কবর খোঁড়া সম্ভব ছিল না। পার্শ্ববর্তী বাঐতারা, ছাতিয়ানতলী, দিঘলকান্দি মুলিবাড়ী গ্রামের ১৫-২০ জন কবর খোঁড়ার কাজে সহযোগিতা করায় সুষ্ঠুভাবে কবর খোঁড়ার কাজ করতে পেরেছি।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কাদাই গ্রামের একটি টং ঘর ১০-১২ জন মিলে মাথায় করে পার্শ্ববর্তী খাল পাড় করার সময় পিডিবির ঝুলে পড়া বিদ্যুতের তার টং ঘরের টিনের সঙ্গে লেগে কেটে যায়। এতে টং ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়লে টং ঘরসহ ৯ জন পানিতে পড়ে গিয়ে ৮ জন নিহত হন। অপর একজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর