,

বাধ্য হয়েই রিমেক ছবি করতে হয়: শাকিব খান

news-image

‘‘আগে ‘ওয়েল এডুকেটেড’ এবং মেধাবী মানুষরা সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখতেন। কিন্তু তাদের কেউ এখন সিনেমার চিত্রনাট্য লিখছেন না। সৈয়দ শামসুল হক, যোশেফ শতাব্দী, হুমায়ূন আহমেদের মতো মানুষরা আজ বেঁচে নেই। তাই অনেক সময় বাধ্য হয়েই রিমেক ছবি করতে হয়। আর যারা আছেন তারা ভালো সম্মানী সংকটের কারণে লিখতে চান না। নতুনরাও ঠিকমতো প্ল্যাটফর্ম পাচ্ছে না। চলচ্চিত্রে যে মেধার অবমূল্যায়ণ হয় এটা কিন্তু সত্যি। আবার ধৈর্য্যেরও বিষয় রয়েছে। সেখানেও সংকট দেখতে পাই।’’

কথাগুলো বলছিলেন ঢালিউড তারকা অভিনেতা শাকিব খান। ১৯ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব একাই রাজত্ব করছেন প্রায় একযুগ। বাংলাদেশের সফল এই নায়ক যৌথ প্রযোজনায় ‘শিকারি’ ও ‘নবাব’-এর পর কলকাতার লোকাল প্রডাকশনের ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’ নামের দুই ছবিতে অভিনয় করেছেন।

আগামীতে মুক্তি পেতে যাচ্ছে তার ‘নেকাব’ নামের আরেক ছবি। ছবিগুলো দিয়ে শাকিব কলকাতার দর্শকদের কাছেও জনপ্রিয়তা পাচ্ছেন। নতুন লুক, ভিন্ন চরিত্র দিয়ে প্রশংসিত হচ্ছেন। তবে এসব ছবি নিয়ে নানা সময়ে উঠছে নকলের অভিযোগ। সেই প্রসঙ্গেই চ্যানেল আই অনলানইকে কথাগুলো বলেন শাকিব।

তার মতে, ‘মৌলিক গল্পের অভাবে ইন্ডাস্ট্রি ভুগছে এটা চরম সত্য কথা। অনেকেই সমালোচনা করে বলছে, শাকিব এখন যে সব ছবি করেন, তার সবই নকল চিত্রনাট্যের। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত এই নায়কের ভাষ্য, আমার কথা হলো ওগুলো নকল নয়, রিমেক। নকল আর রিমেক কখনও এক জিনিস নয়। আগে যে সব রিমেক ছবি হতো ওগুলো তো বেশ সুপারহিট হতো। ‘কেয়ামত থেকে কেয়ামত’ তার প্রমাণ। এখন হয় না কোনো? কারণ এখন আমরা আমাদের কাজটা নিয়ে সচেতন নই। কলকাতার ছবিগুলোর দিকে যদি তাকান দেখবেন বাণিজ্যিক যে সব সিনেমা হচ্ছে তার বেশিরভাগই রিমেক।’

শাকিব খান বলেন, ‘দর্শক কী চায় সেটা বুঝতে হবে। কিন্তু সমস্যা হলো অনেকেই এখন সে জায়গাটা বুঝতে পারছে না।’ ঢাকাই ছবির শীর্ষ এই তারকা আরো বলেন, এখন অনেক সিনেমা হচ্ছে। সবগুলো ছবি কী ভালো হচ্ছে? মানহীন ছবি করে লাভ কী? সময়কে ধরতে হবে। আরেকটা বিষয় হলো অনেকে বুঝতে চাইলেও সে জায়গাটাতে তারা যেতে চাইছে না।’

শাকিব খান আরও বলেন, ‘সময়টাকে তো নির্মাতার নিয়ন্ত্রণে রাখতে হবে। আরেকটা বড় সমস্যার দিক হলো, নির্মাণের কারিগরি দিক থেকে আমরা যদি ইন্ডাস্ট্রির কথা বলি ওই জায়গাটাতে আমি আরও বেশি হতাশ। তার মতে, চলচ্চিত্র শিল্পে ভালো কাজের প্রতিযোগিতার বড় সংকট দেখা দিয়েছে।’

শাকিব খান বর্তমানে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে তার নায়িকা শবনম বুবলী। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিটি আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে। ছবির শুটিং শেষ। এবার গানের শুটিংয়ে আগামী ৩ আগস্ট রাতে থাইল্যান্ড যাচ্ছে টিম ‘ক্যাপ্টেন খান’। এদিকে, শাকিব অভিনীত আরেক ছবি ‘নোলক’ ঈদে মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে ঈদুল আযহায় ছবিটি আসছে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর