,

‘প্রিয় প্রধানমন্ত্রী, আপনি ছাড়া কে আছে আমাদের’

news-image

‘আল্লাহ গো! কী ভয়াবহ নৃশংসভাবে শনির আখড়া দনিয়া কলেজের সামনের রাস্তায় ছেলেটার বুকের উপর দিয়ে ট্রাকটা চালিয়ে নিয়ে গেল!’ বুধবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখলেন জনপ্রিয় অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন।
তিনি আরও বলেন, ‘এতদিন এই ধরনের ভিডিও দেখলে এড়িয়ে যেতাম। আজকের ভিডিওটা জোর করে দেখলাম। প্রশাসন কী পুরোপুরি অন্ধ হয়ে গেছে? আমাদের এমপি, মন্ত্রীরা?’

এমন চালকদের জন্য কঠোর সাজার দাবি জানিয়ে শাওন বলেন, ‘সৌদি আরবের বিচার ব্যবস্থা প্রয়োগ করা যায় না? এই খুনি ড্রাইভারগুলোর উপর? হাতের বদলে হাত, চাকার নিচে পিষে খুনের বদলে চাকার নিচে পিষে ফেলা!’
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শাওন বলেন, ‘এই প্রজন্মের কিশোর ছেলেমেয়েগুলোকে স্যালুট। তোমাদের দেখে লজ্জায় মরমে মরে যাক দায়িত্বে অবহেলা করা প্রশাসন।’
এর আগে মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে শাওন লিখেছেন, ‘ওরা কিন্তু রাজনীতি বোঝে না, রাজনীতি করতে পথে নামেনি। কিন্তু রাজনীতির প্রতি, রাজনীতিবিদদের প্রতি কী পরিমাণ ঘৃণা জন্মে যাবে তাদের মনে ভেবে দেখছেন। এই ছেলেপুলেগুলো আগামী ২/১ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বে। হয়তো ছাত্র রাজনীতিও করবে। আজকের এই ঘৃণা কী ওদের ছাত্রলীগের রাজনীতি করতে দিবে?
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শাওন লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো কোমল হৃদয়ের মানুষ। সারাজীবন সেভাবেই দেখে এসেছি তাঁকে। আজ কেন তাঁর কোমলতা দেখাতে দেরী করছেন? তাঁর সম্বন্ধে এই বাচ্চাগুলোর ধারণা কোনদিকে যাচ্ছে?’
শাওন আরও বলেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি ছাড়া আর কে আছে আমাদের? কার কাছে যাব? আপনাকে এই কিশোর-কিশোরীরা ভুলভাবে জানুক তা তো চাই না। এদের ঘরে ফেরাতে আপনার একটি আশ্বাসের বাক্যই তো যথেষ্ট। আপনি কী তাদের মাথায় আপনার হাতটা একটু রাখবেন না?’
পিআর/এম

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর