,

শিক্ষার্থীদের আন্দোলনে একাত্ম হয়ে কাঁদলেন ফারজানা ব্রাউনিয়া

news-image

নিরাপদ সড়কের দাবি নিয়ে উত্তাল এখন রাজধানী ঢাকা। শহরের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করে বড়দের অনেকেও যুক্ত হয়েছেন আন্দোলনে। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠেছে প্রতিবাদের ঝড়।
এবার এই আন্দোলনের সঙ্গে সংহতি জানালেন জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া বলেন, ‘আমাদের স্বর্ণকিশোরীদের, আমাদের সূর্য্য কিশোরদের বেঁচে থাকার জন্য নিরাপদ সড়কের নিশ্চয়তা দেয়া হোক। আমাদের ছেলেমেয়েরা ৯ টাকায় একজিবি ইন্টারনেট চায় না, তারা নিরাপদ সড় চায়।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রনায়ক যিনি আছেন, তিনি কেন এখনো কথা বলছেন না। যে লোকটিকে নিয়ে এত কথা হচ্ছে। তাকে কেন এখনো ঘাড় ধরে নামিয়ে দেয়া হচ্ছে না?’
সুরক্ষিত সড়কের প্রত্যাশায় স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধনে এসব কথা বলেন ফারজানা ব্রাউনিয়া। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন। ফারজানা ব্রাউনিয়া বলেন, ‘কোনো সাংবাদিক, মিডিয়াকর্মী হিসেবে নয়। আমার প্রশ্ন, একজন মা হিসেবে। একজন মায়ের চিৎকার রাষ্ট্রনায়কদের কানে পৌঁছাবে কিনা, জানি না। কিন্তু এই চিৎকার চলতেই থাকবে।’
মানবন্ধনে আরও অনেকেই বক্তব্য রাখেন। তাদের সবার দাবি নিরাপদ সড়ক, সুরক্ষিত সড়ক। একই দাবি নিয়ে এখন উত্তাল রাজধানীর সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব নামে দুই শিক্ষার্থী জাবালে নূর পরিবহনের বাসচাপায় নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ৮-১০ জন শিক্ষার্থী।
ওই ঘটনায় জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এর আগে নিহত মিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। তারপর থেকে রাজপথে নেমে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর