,

দম্পতিকে মূত্র পান!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: পরিবারের সদস্যদের অমতে বিয়ে করায় এক তরুণ দম্পতিকে উলঙ্গ করে মারপিটের পর মূত্র পানে বাধ্য করা হয়েছে। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুরের ভোপালে।

মারপিটকারী এক অভিযুক্ত এ ঘটনার ভিডিও ধারণ করে। এতে দেখা যায়, সদ্যবিবাহিত ছেলেটিকে একটি খাম্বার সঙ্গে বাঁধা হয়েছে এবং তার পাশেই বসে আছেন অর্ধ-নগ্ন স্ত্রী। মারপিটের পর ওই দম্পতিকে যখন ছেড়ে দেয়া হয় তখন এক অভিযুক্ত বলেন, পরিবারের সম্মান ক্ষুণ্ন করায় তাদের এই শাস্তি দেয়া হয়েছে।

মারধরের শিকার ছেলের বয়স ২৩, মেয়ের ২১ বছর। তারা দুজনই আলিরাজপুরের একই গ্রামে বসবাস করেন। উভয়ই তাদের পিতামাতার অমতে গত মে মাসে বিয়ে করেন। বিয়ের পর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ওই ছেলে মেয়ের পরিবারকে ৭০ হাজার রুপি ও দুটি ছাগল দেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বিকাশ কাপিস বলেছেন, গত সপ্তাহে ছেলের এক চাচার বাসা থেকে নিজ গ্রামে ফিরে আসেন তারা। কিন্তু গ্রাম পঞ্চায়েতদের এক সিদ্ধান্তে নতুন এই দম্পতির ওপর হামলা চালানো হয় গত শনিবার। গ্রামে ফিরে আসার খবর পেয়ে মেয়ের বাবা-মা ২৫ জুলাই বন্দুকের নলের মুখে তাদের অপহরণ করে।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই দম্পতি বলেছেন, ওইদিন বিকেল চারটার দিকে মেয়ের কিছু আত্মীয়-স্বজন বন্দুকের নলের মুখে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারা ছেলে এবং মেয়েকে মারপিটের পর মেয়ের চুল কেটে দেয়।বিকাশ কাপিস বলেন, ওই তরুণী থানায় ফিরে তার বাবা, দুই চাচা ও অন্য তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা ইতোমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছি।সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর