,

রিকশার শৃঙ্খলা করে দিচ্ছে শিক্ষার্থীরা

news-image

গত রবিবার বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। রবিবার থেকে আজ বুধবার পর্যন্ত এই ঘটনার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে তারা। একই সাথে বিভিন্ন রাস্তায় লাইসেন্স ফিটনেস বিহীন গাড়ি আটকে দেওয়ার খবর পাওয়া গেছে।

ভাঙচুরের ঘটনার পাশপাশি শিক্ষার্থীদের নানা ধরনের কর্মকাণ্ডের খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। এই যেমন, ধানমণ্ডি ২৭ নম্বর রোড। রাস্তায় পড়ে আছে গাড়ি ভাঙার কাচ। আজ দুপুরে পথচারীদের যাতায়াতের সুবিধার্থে শিক্ষার্থীরাই ঝাড়ু হাতে নিয়েছেন, পরিষ্কার করছেন সেসব কাচ।

রিকশা রাস্তা দিয়ে এলোমেলো গিয়ে জট তৈরি করতে পারবে না। সারিবদ্ধ ভাবে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে শিক্ষার্থীরা। সারবদ্ধ রিকশা চলছে রাস্তা দিয়ে। এসব ছবি পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এরকম কয়েকটি ছবি ফেসবুক থেকে সংগ্রহ করে নিজ হ্যান্ডেলে পোস্ট করে শিল্পী চারু পিন্টু লিখেছেন, ‘যে বাচ্চাদের পুলিশ পিটিয়েছিল সেই বাচ্চারাও দায়িত্ব নিয়ে রিকশাকে সারিবদ্ধভাবে চলাচল করাতে শেখালো। জনাব ট্রাফিক কন্ট্রোল লজ্জা হয়না আপনাদের? দুধের বাচ্চাদের কাছে এগুলো শেখা উচিৎ নয়? এই সিস্টেম করতে কয় মিনিট লাগে? শুধু প্রয়োজন ইচ্ছে ও সততার।’

তিনি বলেন, ‘ট্রাফিক কন্ট্রোলারদের ঢেলে সাজানোর সময় এসেছে। সব পালটে তরুণদের কাজে লাগান। বুড়ো ম্যানুয়াল দু’ পাঁচ টাকা ঘুষখোর ট্রাফিকদের বাদ দিন। পালটে ফেলুন সিস্টেম প্লিজ।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর