,

আন্দোলনরত শিক্ষার্থীদের গালি দেয়ায় এসআই ক্লোজড

news-image

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের গালিগালাজ করায় কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. হাবিবকে ক্লোজড করা হয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা বরিশাল-ঢাকা মহসড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের গালিগালাজ করেন কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. হাবিব।

এ সময় গালিগালাজের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক কোতোয়ালি থানা থেকে এসআই মো. হাবিবকে পুলিশ লাইন্সে ক্লোজড করেন। এরপর অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে অমৃত লাল দে মহা বিদ্যালয়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি), সাবেরা খাতুনসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চৌমাথা বরিশাল-ঢাকা মহসড়কের পাশে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছিল।

এ সময় কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. হাবিবসহ কয়েকজন পুলিশ সদস্য শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দেয়। শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে চলে যাওয়ার কথা বললেও এসআই মো. হাবিব শিক্ষার্থীদের গালিগালাজ শুরু করে। সেই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে বাজে মন্তব্য করেন এসআই হাবিব। এতে ক্ষিপ্ত হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে এসআই হাবিবের শাস্তি দাবি করে শিক্ষার্থীরা।

এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে এসআই হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করায় কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. হাবিবকে তাৎক্ষণিক পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর