,

ট্রাকের নিচে চাপা পড়া ছেলেটি বেঁচে আছে

news-image

রাজধানীর দনিয়া এলাকায় ট্রাকের নিচে চাপা পড়া বিক্ষোভকারী শিক্ষার্থীটি বেঁচে আছে। স্থানীয় প্রোঅ্যাকটিভ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। গুরুতর আহত ওই শিক্ষার্থীর নাম ফয়সাল বলে জানা গেছে।
প্রোঅ্যাকটিভ হাসপাতালের গ্রাহক সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম চিকিৎসকের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, ছেলেটি পায়ে ফ্র্যাকচার রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ফয়সাল নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষার্থী। নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতেই যে যাত্রাবাড়ী এলাকায় আসে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় শিক্ষার্থীদের অবরোধের সময় ফয়সালকে চাপা দেয় একটি ট্রাক। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন যানবাহন আটকে তাদের লাইসেন্স পরীক্ষা করছিল।
ওই ট্রাককেও একই উদ্দেশ্যে আটকানোর চেষ্টা করলে সামনে দাঁড়ানো নিমেষেই ফয়সালকে পিষে চলে যায় ট্রাকটি। মুহূর্তেই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর