,

উ.কোরিয়ার পাঠানো দেহাবশেষ মার্কিন সেনাদের হতে পারে: যুক্তরাষ্ট্র

news-image

উত্তর কোরিয়ার পাঠানো ৫০টিরও বেশি বাক্সে থাকা দেহাবশেষ মার্কিন সেনাদের হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। বুধবার প্রাথমিক এক ফরেনসিক বিশ্লেষণের সূত্র ধরে একথা জানান তিনি। উল্লেখ্য, গত শুক্রবার পতাকা দিয়ে ঢাকা ৫৫টি ছোট বাক্সে মার্কিন সেনাদের দেহাবশেষ হস্তান্তর করে উত্তর কোরিয়া।

ডিরেক্টর অব অ্যানালাইসিস ফর দ্য ইউ.এস. ডিফেন্স পিওডব্লিউ/এমআইএ অ্যাকাউন্টিং অ্যাজেন্সি-ডিপিএএ জন বিরড জানান, এবিষয়ে সন্দেহের কোনও কারণই নেই যে ওগুলো কোরীয় যুদ্ধে হারানোদের সঙ্গে সম্পর্কিত। কোরিয়া থেকে ‘ডগ ট্যাগ’ও হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের বৈঠকে ১৯৫০-৫৩ সালে কোরীয়যুদ্ধে নিহত ৩৬ হাজারেরও বেশি মার্কিন সেনার দেহাবশেষ ফেরতের বিষয়ে সম্মত হয় দুইদেশ। কাকতালীয়ভাবে, ১৯৫৩ সালে আন্তঃকোরীয় যুদ্ধবিরতির ৬৫বছর পূর্তিতে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ স্থানান্তর করতে যাচ্ছে উত্তর কোরিয়া।

এদিকে, বিশ্লেষকদের মতে, এতবছরের পুরোনো দেহাবশেষ চিহ্নিতকরণ মোটেও খুব সহজ নয়। এমনকী, এতে কয়েক দশকও লেগে যেতে পারে। রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর