,

ইরানের নেতাদের সাথে বৈঠকের আহ্বান ট্রাম্পের দুর্বলতা: রাজনৈতিক বিশ্লেষক

news-image

সম্প্রতি ইরানের নেতাদেরকে কোনোধরনের পূর্বশর্ত ছাড়াই বৈঠকের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, এ বৈঠকের আহ্বানকে ট্রাম্পের দুর্বলতা বলে জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠান ইন্সস্টিটিউট ফর হিস্টোরিক্যাল রিভিউ’র পরিচালক মার্ক ওয়েবার। বুধবার প্রেসটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন তিনি।

ওয়েবার বলেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এ সিদ্ধান্ত অত্যন্ত হাস্যকর। এটি একধরণের দুর্বলতার বহি:প্রকাশ যা কোনোভাবেই কোনো শক্তি প্রদর্শন করে না। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের এ প্রচারণা পুরো বিশ্ব প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি। সোমবার ইতালির প্রধানমন্ত্রী গ্যুসেপ কন্টের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে কোনোধরণের পূর্বশর্ত ছাড়াই ইরানের সাথে বৈঠকের কথা জানান ট্রাম্প।

উল্লেখ্য, গত মার্চে ইরান পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি চুক্তিটিকে ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি হিসেবে আখ্যায়িত করেন। একইসাথে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করেন তিনি। তবে এর প্রতিউত্তরে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ও নীতির সাথে আলোচনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায়না বলেও জানান তিনি। প্রেসটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর