,

ট্রাম্পের আলোচনা প্রস্তাবকে ‘স্বপ্ন’ বলে উড়িয়ে দিল ইরান

news-image

পাল্টাপাল্টি শর্তারোপের পর এবার আলোচনার প্রস্তাবকেই প্রত্যাখ্যান করেছে ইরান। ট্রাম্পের প্রস্তাবকে স্বপ্ন বলে আখ্যায়িত করেছে। ইরানের সাথে ট্রাম্পের আচরণ ও কথার মধ্যে মিল নেই।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী বলেন, ২০১৫ সালে সাক্ষরিত চুক্তি থেকে বেরিয়ে আসা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানের তেল রপ্তানি বন্ধ করতে ওয়াশিংটনের কোন চাপ মেনে নেওয়া হবে না। এছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রণালায়ও একই বক্তব্য দিয়েছে।
দেশটির বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছে, প্রেসিডেন্ট হাসান রুহানি কোনোদিনও তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন না।

জেনারেল জাফারি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ইরান উত্তর কোরিয়া নয় যে আমেরিকার আহ্বানে ইতিবাচক সাড়া দেবে।আধিপত্যবাদ মেনে নিতে প্রস্তুত দেশগুলোর সঙ্গে ইরানি জনগণের ব্যাপক পার্থক্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জেনারেল জাফারি বলেন, ইরানি জাতি কখনো হুমকি বরদাশত করে না এবং বিদেশিদের যেকোনো চাপের মুখে তাদের মধ্যে ঐক্য ও সংহতি বেড়ে যায়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেন, তিনি ইরানের সঙ্গে ‘নিঃশর্ত’ আলোচনায় বসতে চান। ট্রাম্প এমন সময় এ প্রতারণামূলক ঘোষণা দিলেন যখন তিনি গত ৮ মে একতরফাভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। একইসঙ্গে আগামী ছয় মাসের মধ্যে ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালেরও ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের এ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সমাজ। সূত্র : রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর