,

সোনিয়া গান্ধীর সাথে মমতার সাক্ষাত আজ

news-image

ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় তিন দিনব্যাপী দিল্লি সফরে পৌঁছিয়েছেন। ২০১৯ সালে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তুলে ধরার জন্য এ সফরটিতে আজ বুধবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতির সাথে একান্ত বৈঠক করবেন তিনি। আজ দুপুরে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা গেছে।

একইসাথে আগামী বছর ১৯ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিতব্য তৃণমূলের ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকার জন্যও সোনিয়াকে আমন্ত্রণ জানাবেন মমতা। এছাড়াও আরজেডি নেতা তেজস্বি যাদব এবং বিরোধীদলীয় অন্যান্য নেতাদের সাথে সাক্ষাত করবেন এবং সমাবেশে উপস্থিত থাকতে অনুরোধ করবেন তিনি। দুপুরে সংসদ ভবনে তৃণমূলের কার্যালয়ে যাবেন মুখ্যমন্ত্রী। তখনও বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে তাঁর কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মমতার সঙ্গে দেখা করতে আসবেন। এর আগে মঙ্গলবার এনসিপি প্রধান শরদ পাওয়ার ও তাঁর মেয়ে সুপ্রিয়া সুলের সঙ্গেও বৈঠক করেছেন তিনি । বিজেপির হাত থেকে দেশ রক্ষাই আলোচনার মূল কেন্দ্রবিন্দু থাকবে বলে ধারণা করা হচ্ছে। এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর