,

সাম্প্রদায়িকতার অভিযোগে মমতার বিরুদ্ধে বিজেপির মামলা

news-image

ঘৃণা ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার ছড়ানোর অভিযোগ এনে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সম্প্রতি আসাম রাজ্যে নাগরিকদের চূড়ান্ত খসড়া তালিকা তৈরী করা হয়। এ তালিকা থেকে ৪০ লাখ মানুষ বাদ পড়েছে। এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, আসামের এই ঘটনা ভারতে গৃহযুদ্ধ উসকে দিতে পারে। এর ফলাফল রক্তক্ষয়ী হতে পারে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ৩০ লাখ মানুষকে শরনার্থী বানানো হচ্ছে।

এ বিষয়ে নয়া দিল্লীতে এক বৈঠকে মমতা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এ তালিকা করা হয়েছে। আমরা এটা হতে দেব না। বিজেপি বিভাজন সৃষ্টির জন্য এটা করেছে। এই পরিস্থিতি কিছুতেই মেনে নেয়া যাবে না। এতে দেশে গৃহযুদ্ধ শুরু হবে, ফল হবে রক্তক্ষয়ী।

আসাম নিয়ে এমন বক্তব্যের জেরেই মামলা করেছে করেছে আসামের ভারতীয় জনতা যুব মোর্চা’র (বিজেওয়াইএম) তিন কর্মী। খবরে বলা হয়, বিজেওয়াইএম-এর ওই তিন কর্মীর অভিযোগ, মমতার এ বক্তব্য আসামের সম্প্রদায়গুলোর মধ্যে ঘৃণা ও উত্তেজনা উসকে দিচ্ছে। তাই তারা মমতার বিরুদ্ধে আইনি লড়াই লড়বেন বলে মামলা দায়ের করেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ মার্চের আগে আসামে এসেছে এটা প্রমাণ করতে না পারায় ভারতীয় নাগরিক তালিকা থেকে ৪০ লাখ মানুষকে বাদ দিয়ে সম্প্রতি চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়।  সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর