,

সেপ্টেম্বরের পর থেকে খেলা শুরু হবে: শামিম ওসমান

news-image

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান বলেছেন, সেপ্টেম্বরের পর থেকে খেলা শুরু হবে। আবার সব এক হবে। বাম-ডান চোর-বদমায়েশ সব। তাদের টার্গেট একজন। তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন খেলা হবে প্রথমে প্রথম রাউন্ড, পরে কোয়ার্টার ফাইনাল, পরে সেমিফাইনাল।

কিন্তু আমরা তখন খেলা দেখবো না। আমরাও তখন মোকাবিলা করবো। ইনশাআল্লাহ নারায়ণগঞ্জেই সবচেয়ে বেশি খেলা হবে। আমরা যেদিন ক্ষমতা  ছাড়বো সেদিন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে। সেদিন আমরা আওয়াজ তুলবো, আমরা শেখ হাসিনার কর্মীরা খেলবো। আর ছাড় দিব না।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বন্দরে নাসিকের ২৩নং ওয়ার্ডের খানবাড়ি মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, অনেকেই ভাবছেন সামনে বোধহয় ওয়ান টু থ্রি ফোর হবে। কিন্তু আসলে সেটা হবে না। যারা জামায়াতের পত্রিকা পড়ে রাজনীতি করেন তারা ভুল পথে হাঁটছেন। অনেকের মধ্যে আমাদেরও কেউ কেউ আছে। এটা বলতে চাই আগামীতে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে কিছু জামায়াতের পত্রিকায় লিখে বন্দরে নাকি আওয়ামী লীগ নাই। বন্দরে নাকি আওয়ামী লীগের কর্মী নাই। আজকে এই অনুষ্ঠানে এতো মানুষ প্রমাণ করে দিয়েছে কথাটা কতোটা মিথ্যা। অনেকে ভাবতে পারে আমি এখানে আমার ভাই সেলিম ওসমানের শক্তি বৃদ্ধি করতে আসছি। আমি বন্দরে সেলিম ওসমানের শক্তি বৃদ্ধি করতে আসি নাই। আমি সেই আওয়ামী লীগের রাজনীতি করি যে ১৬ই জুন বোমা হামলার পরেও পিছিয়ে যাই নাই।

তিনি বলেন, বন্দরে আওয়ামী লীগ নাই, আমাদের কেউ কেউ সেটা বলে আসছে তাদের স্বার্থের জন্য। আর পত্রিকাগুলোও বিভেদ সৃষ্টি করতে সেগুলো লিখে থাকে। কিন্তু আজকে এই বৈরী আবহওয়াতেও যেভাবে লোকজন উপস্থিত হয়েছেন, তাতে তো মনে হয় পুরো আওয়ামী লীগই বন্দরে আছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর