,

এবার শাহবাগে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

news-image

ডেস্ক রিপোর্ট : রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের চাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে এবার শাহবাগ অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেইজ খুলে এই কর্মসূচির ডাক দেওয়া হলে আজ বুধবার দুপুর ১২টা থেকে ওই এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থী।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘এ কেমন দেশে জন্ম হল আমার হায়!! যে দেশে কোনো বিচার ব্যবস্থা সচল নাই’, ‘ক্যাম্পাসে নিরাপদ নই, রাস্তায় নিরাপদ নই, যাবোটা কোথায়’-সহ নানা স্লোগানে প্লেকার্ড তৈরি করে। পরে সেখানে একটি একটি মানববন্ধন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র‌্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর