বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ওপর শ্রমিকদের হামলা (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় বিভিন্ন স্কুল–কলেজগামী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পরিবহনশ্রমিকেরা। এসময় শিক্ষার্থীদের মারধর করে পুলিশে সোপর্দ করেছে শ্রমিকরা।আজ বুধবার সকালে যানবাহন ভাঙচুরের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জে পরিবহনশ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা এ হামলা চালায়।আজ বুধবার সকালে যানবাহন ভাঙচুরের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জে পরিবহনশ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা এ হামলা চালায়।প্রত্যক্ষদর্শীরা বলেন, যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বেলা সাড়ে ১১টার দিকে পরিবহন শ্রমিকেরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বিভিন্ন স্কুল–কলেজগামী শিক্ষার্থীদের ওপর হামলা চালান। শিক্ষার্থীদের মারধর করতে দেখা গেছে তাঁদের।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে পরিবহনশ্রমিকেরা যানবাহন ভাঙচুর ও নিরাপত্তাদের দাবিতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। মহাসড়কের দুপাশে (ঢাকাগামী ও চট্টগ্রামগামী) যানবাহন চলাচল বন্ধ করে দেন। গণপরিবহন পরিবহন ঢাকায় ঢুকতে ও ঢাকা থেকে বের হতে বাধা দেন। এতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।পরিবহনশ্রমিকদের দাবি, দুর্ঘটনা ঘটতেই পারে। এ কারণে তাঁদের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হচ্ছে। পরিবহনশ্রমিকদের মারধর করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। পরিবহনশ্রমিকদের নিরাপত্তা দেওয়া না হলে কোনো গাড়ি চলবে না।শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় পরিবহনশ্রমিকেরা বিভিন্ন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ওপর হামলা চালান এবং তাঁদের মারধর করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সকাল থেকে বাস পরিবহনশ্রমিকেরা তাঁদের নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ ব্যাপারে তাঁরা নিশ্চয়তা চান। নিশ্চয়তা পেলে তবে গাড়ি চালাবেন। অবরোধ তুলে নেবেন। তাঁদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এছাড়াও রাজধানীর মিরপুর সড়কে আন্দোলনরত শিক্ষার্থীকে পরিবহন শ্রমিকের পেটানোর ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে জাবালে নুর পরিবহনের রোড পারমিট বাতিলের পর গণপরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ শুরু করে।রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন চলাবস্থায় এক শিক্ষার্থীকে পেটানোর ঘটনা ঘটলো। তবে ঐ শিক্ষার্থীর পরিচয় এখনো জানা যায়নি।জানা যায়, বাসের চালক ও হেলপাররা এক শিক্ষার্থীকে ধরে নিয়ে মারপিট করে। আন্দোলনে অংশ না নেয়ার কথা জানালেও শিক্ষার্থীকে বাস কর্মচারীরা পেটায় বলে ঐ শিক্ষার্থী অভিযোগ করেন। এ সময় বিক্ষোব্ধ শিক্ষার্থীরা ব্যাপক গাড়ি ভাঙচুর চালায়। মিরপুর-১০ ও ২’র মাঝামাঝি সড়কে ৪০ টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা যায়। সূত্র : প্রথম আলো

https://youtu.be/IcW2fCIOHU4