,

ঘাতক দুই বাসের রেজিস্ট্রশন বাতিল

news-image

রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর পরিবহনের দুইটি বাসের রেজিস্ট্রেশন বাতিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বিআরটিএ’র সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার). শামসুল কবীর স্বাক্ষরিত দুই চিঠিতে বলা হয়, বসিলা থেকে আবদুল্লাহপুর রুটে ( রুট নং. এ-১৪৮) চলতে গিয়ে ঢাকা-মেট্রো-ব-১১-৯২৯৭ নং বাস ফুটপাতে উঠে গিয়ে পরিবহনের জন্য অপেক্ষমান ছাত্র-ছাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল করিম রাজীব ও দিয়া খানম মীম নামের দুই শিক্ষার্থী নিহত হওয়া ছাড়াও আরো ১০/১২ জন ছাত্র-ছাত্রী গুরুতর আহত হয়।

উক্ত বাসের চালকদ্বারা এমন দুর্ঘটনা ঘটানোর কারণে এ হৃদয়স্পর্শী ঘটনার দায়ে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-৪৩ অনুযায়ী ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হলো।

একই কর্মকর্তার আরেক আদেশে উক্ত পরিবহনের রুট নং- এ-১৮৪ তে পরিচালিত ঢাকা মেট্রো-ব-১১-৭৬৫৭ নং মোটরযানের রেজিস্ট্রশনও সাময়িক বাতিল করা হয়েছে।

এ সম্পর্কে বলা হয়, এই বাসটির ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের মে মাসের ১৮ তারিখে। ট্যাক্স টোকেনের মেয়াদ চলতি বছরের মে মাসে আর রুট পারমিটের মেয়াদ শেষ হয়েছে গত বছরের মে মাসে। তাছাড়া রেজিস্ট্রেশন বাতিল করা এই বাসটিও উক্ত দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ধারা-৪৩ অনুযায়ী এবং নিয়মিত ফিটনেস হালনাগাদ না করা মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৫২ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় ঢাকা মেট্রো-ব-১১-৭৬৫৭ নং গাড়ীর রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হয়ছে।

এছাড়াও বিআরটিএ’র উপ পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাসুদ আলম স্বাক্ষরিত অপর এক আদেশে বলা হয়, ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭ নম্বর গাড়ির রুট পারমিট না থাকায় ও ঢাকা মোট্রো-ব-১১-৭৬৫৭ নং গাড়িটি ফিটনেস বিহীন অবস্থায় চলাচলের দায়ে জাবালে নূর পরিবহন লিমিটেড এর অনুকূলে প্রদত্ত রুট পারমিটের অনুমোদন কেন বাতিল করা হবে না তার লিখিত জবাব ৩ কার্যদিবসের মধ্যে গাড়ির যাবতীয় কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ জাবালে নূর কর্তৃপক্ষকে বিআরটিএ কার্যালয় ঢাকা বিভাগ মিরপুর-১৩ তে উপস্থিত হওয়ার জন্য আদেশ জারি করেন। অন্যথায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তাতে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর