,

শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে আখ্যায়িত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়কপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়েছেন। তিনি শৃঙ্খলা ফেরাতে নির্দেশ দিয়েছেন।

বুধবার (০১ আগস্ট) সেতু ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ সব বলেন তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়েছে। এখানে প্রচণ্ড ইমোশন কাজ করেছে। এর বাস্তবতাও আছে। দু’জন মেধাবী শিক্ষার্থী অকালে ঝরে গেল। তার প্রতিবাদে এই বিক্ষোভ অযৌক্তিক নয়। এ ধরনের বিক্ষোভ হতেই পারে।

তিনি বলেন, সড়কে নৈরাজ্য-বিশৃঙ্খলা ও দুর্ঘটনা-যানজট এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য সোমবার (৬ আগস্ট) মন্ত্রিপরিষদ বৈঠকে সড়ক পরিবহন আইন অনুমোদন করা হবে।

এ আইন পাস হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আওয়মী লীগ সাধারণ সম্পাদক বলেন, এক প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, আইন পাস করলে আমরা বাস্তবায়ন করতে পারবো। এ ক্ষেত্রে আমরা শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চাইবো।

নৌ-মন্ত্রীর কথায় সরকার বিব্রত কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার বিব্রত কি না তা প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে বুঝা যায়।

বিভিন্ন পরিবহন মালিকরা বাস না নামানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ক্ষয়-ক্ষতির আশঙ্কার কারণে অনেকে রাস্তায় বাস নামাচ্ছেন না।

এ সময় তিনি শিক্ষার্থীদের শান্ত হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর