,

আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার

news-image

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর সুমন ও তার স্ত্রী একই উপজেলার ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রওগোলে জান্নাত এ্যানিকে ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিয়ারের ক্যানসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের ডিসি অফিসের অদূরে হায়দার আলী নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে তাদের গেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফিরোজ কবির সুমন পলাশবাড়ী উপজেলা সদরের জামালপুর গ্রামের নজরুল ইসলাম দুদু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধা শহরের ডিসি অফিসের অদূরে ধানঘড়া এলাকায় হায়দার আলীর বাসা ভাড়া নিয়ে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর সুমন ও তার স্ত্রী রওগোলে জান্নাত এ্যানি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় সুমন ও তার স্ত্রীকে ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিয়ারের ক্যানসহ গ্রেপ্তার করে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার আরটিভি অনলাইনকে বলেন, ফিরোজ কবির সুমন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে আটকের পর ফিরোজ ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর