,

শিক্ষার্থীদের বিক্ষোভে আজও উত্তাল ঢাকা

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা এলাকায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আজও রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চতুর্থদিনের মতো বুধবার সকালে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ৯টার পর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে যাত্রবাড়ীর চিটাগাং রোড ও উত্তরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন।

গত রোববার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর বাসের চাপায় শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এর পর থেকেই শিক্ষার্থীরা ঘটনার বিচারের দাবিতে আন্দোলন শুরু করে। নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ ও ঘাতক বাসচালকের ফাঁসিসহ নয় দফা দাবিতে এ বিক্ষোভ করছে তারা।

গত তিনদিনই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর