,

এবার কোরবানি হাটে বিমানে আনা গরু ও দেশে জন্ম নেয়া উট (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।। ২০১০ সালে প্রথম ব্রাহমা জাতের সিমেন (বীজ) দেশের ৮০টি উপজেলায় কৃষকের বাছাইকৃত গরুতে দেয়া হয়। এখন প্রতি বছর কোরবানির ঈদের বাজারে ব্রাহমা গরুর ভালো চাহিদা দেখা যায়। এবার সরাসরি যুক্তরাষ্ট্র থেকে বিমানে ষাঁড় আমদানি করে চমক সৃষ্টি করেছেন সাদেক এগ্রোর মো. এমরান হোসেইন।

গত মাসে তিনি চারটি ব্রাহমা জাতের ষাঁড় এনেছেন। ব্রাহমা জাতের প্রজনন তার উদ্দেশ্য। শিগগির ব্রাহমা গাভীও আমদানি করবেন। দুটি ব্রাহমা ষাঁড় বিক্রি করা হয়েছে। যার একটি ১৩’শ কেজি ওজন, দাম ২৬ লাখ টাকা, আরেকটি ১১’শ কেজি, ২২ লাখ টাকায় বিক্রি হয়েছে।
এমরান বলেন, বিদেশি অনেক গরুই আমদের দেশের আবহাওয়ার উপযুক্ত নয়। কিন্তু ব্রাহমা জাতের গরু পালন বাংলাদেশের আবহাওয়ায় সম্পূর্ণ মানানসই। বিশ্বের নামিদামি ব্র্যান্ডের বার্গারের দোকানে বার্গারের গায়ে ব্রাহমা গরুর মাংস উল্লেখ থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে খামারিরা ছুটে আসছেন, জানতে চাচ্ছেন ব্রাহমা জাতের সিমেন তাদের গাভীকে দেয়ার পর তার বাচ্চা কেমন হবে। এমরানের খামারে কোরবানিযোগ্য গরু আছে ১ হাজারেরও বেশি। এছাড়া মহিষ, ছাগল, উট, দুম্বা রয়েছে।

তিনি বলেন, পাঁচ বছর আগে উট আমদানি করে প্রজনন করা হয়। এখন সেই সময়ের বাচ্চা এবার কোরবানি দেয়ার উপযুক্ত হয়েছে। যা এদেশে একটি বিরল ঘটনা। বাংলাদেশে জন্ম নেয়া উট এবার কোরবানির হাটে বিক্রি করা হবে। নয় বছর আগে মাত্র দুটি গরু দিয়ে খামার শুরু করেন এমরান। প্রথমে দুধের গরু ছিল। কিন্তু পরবর্তীতে মানুষকে ভালো মাংস খাওয়ার জন্যই খামারের পরিধি বৃদ্ধি করেন।
ব্রাহমা মূলত এই উপমহাদেশেরই জাত। ১৮৬৫ সালে এর শুক্রাণু নিয়ে যায় যুক্তরাষ্ট্রে। তবে এখন ভারত বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই ব্রাহমার শুক্রাণু নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর