,

নেইমার হাজির হচ্ছেন নতুন রূপে! (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক।। রাশিয়া বিশ্বকাপে ক্যামেরার ফোকাস তাক করা ছিল তার দিকে। প্রতিপক্ষ খেলোয়াড়দের ট্যাকলের শিকার হয়ে দৃষ্টিকটু প্রতিক্রিয়া দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলিংয়ের শিকার হয়েছিলেন ব্রাজিলীয় সুপারস্টার নেইমার।

হেক্সা মিশনে যাওয়া কোয়ার্টার ফাইনাল থেকে খালি হাতে ফিরে ব্রাজিল। নেইমার দুই গোল করলেও সমালোচনা বন্ধ হয়নি। তার গোল করার চেয়ে আলোচনা বেশি হতো তার পড়ে যাওয়া নিয়ে। তবে এবার নেইমার বলছেন ভিন্ন কথা। নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করেই মাঠে নামবেন আবার। পিএসজিতে খেলা সুপারস্টার তার এ প্রত্যয় ব্যক্ত করেন আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড জিলেটের এক বিজ্ঞাপনে।

বিজ্ঞাপনে নিজের দোষ স্বীকার করে নেইমার বলেন, ‘আমি মাঠে পড়ে যাই তা ঠিক আছে, কিন্তু আসলে আমাকে বেশ ভুগতে হয় এসব ট্যাকলের জন্য।’ বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় নেইমার। গত ফেব্রুয়ারিতে মার্সেইর বিপক্ষে ইনজুরিতে পড়ে প্রায় সাড়ে তিন মাস ছিলেন মাঠের বাইরে। এ জন্য বাদ পড়তে হয়েছে ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর