মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টুয়েন্টি সিরিজের দল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের

news-image

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টা থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে এই ম্যাচের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে দুই দলই। ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টি সিরিজে দুই দলেই আছে পরিবর্তন।

বাংলাদেশের জন্য স্বস্তির খবর হতে পারে যে, ক্যারাবিয়ান দলে নেই ক্রিজ গেইল। স্বাগতিক দলের ওয়ানডে থাকলেও টি-টুয়েন্টি স্কোয়াডে জায়গা পায়নি এই ‘হার্ড হিটার’। স্বস্তির আরও একটি খবর আছে বাংলাদেশের জন্য। স্পিনার সুনিল নারিনও নেই ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে।

তবে দলে ফিরেছেন মারলন স্যামুয়েলস। এছাড়াও দলের সাথে যুক্ত হয়েছে টি-টুয়েন্টি স্কোয়াডের নিয়মিত সদস্য এবং ফর্মে থাকা চ্যান্ডিক ওয়ালটন এবং শেলডন কটরেল।

পরিবর্তন আছে বাংলাদেশ শিবিরেও। দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। টেস্ট ও ওয়ানডে’তে না থাকা সৌম্যকে আরেকবার সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। এছাড়াও টি-টুয়েন্টিতে ডাক পেয়েছেন আবু জাহিদ রাহি এবং আরিফুল হকের মতো তরুণ খেলোয়াড়। ওয়ানডেতে মূল একাদশে না থাকলেও আজকের ম্যাচে দলে থাকতে পারেন লিটন দাস। বাদ পরেছেন এনামুল হক বিজয়।

পূর্ণাঙ্গ স্কোয়াড

ওয়েস্ট ইন্ডিজ :  কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, শেলডন কটরেল, অ্যান্ড্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দানিশ রামদিন (উইকেটকিপার), অ্যান্ড্রু রাসেল, মার্লন স্যামুয়েলস, চান্ডিক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।

বাংলাদেশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফ্রিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ, আরিফুল হক।

এ জাতীয় আরও খবর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ