,

গণভবনের পাশে শ্যুটিং করতে গিয়ে হাজতে শাকিবের শ্যুটিং ইউনিট

news-image

বিনোদন প্রতিবেদক: ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খান’। গত দুদিনের বৃষ্টিও বাধা হতে পারেনি ছবির কাজে। আর অল্প কিছু কাজ করলেই ছবির শুটিং শেষ হবে বলে জানিয়েছিলেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী।

এর মাঝেই ঘটলো বিপত্তি। আজ সিনেমার শ্যুটিং করতে রাজধানীর প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন) এলাকায় অনুমতি না নিয়ে শ্যুটিং করবার দায়ে শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ সিনেমার প্রায় দশজন কলাকুশলীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এসপিবিএন কন্ট্রোল রুম। মূলত গণভবন ও তার আশেপাশের এলাকার নিরাপত্তার দ্বায়িত্ব পালন করে এসপিবিএন।

জানা গেছে, আজ আউটডোরে শ্যুটিং করতে গেলে অনুমতি না নিয়েই সংরক্ষিত এলাকায় কাজ করছিলেন ‘ক্যাপ্টেন খান’ সিনেমার কলাকুশলীরা। এসময় ওই এলাকায় শ্যুটিং করবার জন্য কোন অনুমতিপত্র না থাকায় শ্যুটিং ইউনিটটিকে আটক করে এসপিবিএন। পরে তাদেরকে নিকটস্থ থানা শের ই বাংলা নগর থানার এএসআই শরীফুলের নিকট হস্তান্তর করা হয়।

কলাকুশলীদের আটকের বিষয়টি নিয়ে শের ই বাংলা নগর থানার ওসি জিজি বিশ্বাস নিজেও অবগত আছেন বলে পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে চলচ্চিত্রটির পরিচালক ওয়াজেদ আলী সুমনের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা ব্যাস্ত দেখায়।

তবে কারা কারা বর্তমানে পুলিশের হেফাজতে আছে তা নিশ্চিত করা যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর