,

বাংলাদেশকে সমীহ করছেন ব্রেথওয়েট

news-image

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে দু’দলের ছয়বারের দেখায় মাত্র একটা ম্যাচ বেশি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের সামনেই তাই ভালো কিছু করে দেখানোর সুযোগ। জিতলে এগিয়ে যাবে স্বাগতিকরা।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, ওয়ানডে সিরিজ জয়ের অনুপ্রেরণা নিয়ে টি-টোয়েন্টিতেও ভালো কিছু করার।

ক্যারিবীয়রা তো আর বসে নেই সাকিবদের ভালো কিছু দেখার জন্য! টাইগারদের ঘায়েল করার পরিকল্পনা তো তারাও সাজাচ্ছে।

নিজেদের পরিকল্পনার ফাঁকেও বাংলাদেশ দলকে সম্মান জানাতে ভুলেনি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট।
‘বাংলাদেশ দলকে অনেক বেশি সম্মান জানাচ্ছি আমি। তারা ওয়ানডে সিরিজে যেভাবে খেলেছে সেটা এক কথায় অসাধারণ ছিল। আশা করছি টি-টোয়েন্টি সিরিজও জমে উঠবে।’

নিজের দল নিয়েও উচ্চাশা প্রকাশ করেন সদ্য ৩০ বছর বয়সে পা দেয়া এই অলরাউন্ডার।
‘ক্রিস গেইলের মতো টি-টোয়েন্টির অভিজ্ঞ ব্যাটসম্যানকে বিশ্রাম দেয়া হলেও আমাদের দলে আরও বিগ হিটার আছে। মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল ফিরেছে দলে। আশা করছি দলের অন্য সদস্যরাও নিজেদের সেরাটা দিবে’।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ
এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), কেমো পল, এশলে নার্স, সামিউল বাদ্রি ও কেস্রিক উইলিয়াম।
আগামীকাল ১ আগস্ট সকাল সাড়ে ৬টা থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর