,

৪ বছর স্বামী-স্ত্রী হিসেবে থেকেছি, এখন…

news-image

রাজশাহীর পুঠিয়ায় স্ত্রীর মর্যাদার দাবিতে রিতা প্রামানিক (১৯) নামের একজন কলেজ ছাত্রী দু’দিন যাবত স্বামীর বাড়িতে অনশন শুরু করছে। রিতা প্রামানিক উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামের মৃত বসন্ত প্রামানিকের মেয়ে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার পালপাড়া গ্রামে।

ভূক্তভোগী রিতা প্রামানিক বলেন, দীর্ঘ কয়েক বছর যাবত ঝলমলিয়া বাজার এলাকার পালপাড়া গ্রামের অনিল পালের ছেলে নিখিল পালের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সুবাদে দু’জনের মতামতে গোপনে ২০১৪ সালের ২৮ জুন রাজশাহী কালিবাড়ী মন্দিরে আমাদের বিয়ে হয়। এরপর আমরা স্বামী-স্ত্রী হিসাবে বিভিন্ন স্থানে বসবাস করে আসছি।

সম্প্রতি স্থানীয় লোকজনের মাধ্যমে আমি জানতে পারি নিখিল পাল আমাদের বিয়ে অস্বীকার করে আবার অন্যত্র বিয়ে ঠিক করেছে। গত কয়েক দিন যাবত বিষয়টি আমি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে বলে আসছি। কিন্তু তারা কেউ আমাকে কোনো প্রকার সাহায্য করতে এগিয়ে আসেনি। বাধ্য হয়ে আমি স্ত্রীর মর্যাদার দাবিতে রবিবার বিকেলে তার বাড়িতে এসেছি।বিয়ের বিষয়টি অস্বীকার করে নিখিল পাল বলেন, আমি তাকে আগে থেকে চিনতাম। তবে তার সাথে আমার প্রেম বা বিয়ে সংক্রান্ত কোনো কিছুর ঘটনা ঘটেনি। আমাকে ফাঁসাতে সে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে।

পুঠিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন বলেন, আমার ওয়ার্ডে একটি মেয়ে বিয়ের দাবিতে একটি ছেলের বাড়িতে অবস্থান নেয়ার বিষয়টি আমি লোক মারফত শুনেছি। বিষয়টি সার্বিক ভাবে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মদ বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর আমি ওই মেয়ে এবং ছেলেকে থানায় নিয়ে আসার জন্য পুলিশ পাঠিয়েছি। থানায় উভয় পক্ষের মতামতের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর