,

অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার ঘোষণা আমিরাতের

news-image

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ১ আগস্ট থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সাধারণ ক্ষমার মেয়াদ কার্যকর থাকবে।এই সময়ের মধ্যে আমিরাতে অবস্থানরত অবৈধ প্রবাসীরা অন্য কোম্পানিতে নতুন করে কাজ নিতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের জরিমানা ও কারাদণ্ডের বিধান থাকবে না। এমনকি আউটপাস সংগ্রহের পর নিজ দেশেও যেতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।দুবাইয়ের জেনারেল ডাইরেক্টর অব রেসিডেন্সিয়াল ফর অ্যাফেয়ার্সের কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ আল মারি অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার ব্যাপারে এক সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে তিনি বলেন, যারা অবৈধভাবে অবস্থান করছেন; তাদের জন্য আমিরাত সরকারের উপহার হচ্ছে এই সাধারণ ক্ষমা।

সোমবার দেশটির মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয় দেশটিতে অবৈধ প্রবাসীদের ওয়ার্ক পারমিটের ওপর জারি থাকা দেড় বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।মন্ত্রণালয় বলছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা সাধারণ ক্ষমার জন্য আবেদন করবেন, তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হবে। এটা তাদের নতুন কাজ ও নতুন ওয়ার্ক পারমিট পেতে সহায়তা করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর